ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বছরের প্রথম দিন একই এলাকায় পাঁচ মসজিদে চুরি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ১ জানুয়ারি ২০২২
বছরের প্রথম দিন একই এলাকায় পাঁচ মসজিদে চুরি
ফাইল ছবি

বছরের প্রথম দিন সাতক্ষীরার তালায় পাঁচটি মসজিদের গ্রিল কেটে দানবাক্স, মাইকের ব্যাটারি, সোলারসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ২টা থেকে শনিবার ভোর ৪টার মধ্যে উপজেলার খেশরা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের ইকবাল হোসেন জানান, চোররা তাদের এলাকায় উত্তর শাহাজাতপুর জামে মসজিদ, সানা পাড়া জামে মসজিদ, বায়েজিদ পাড়া জামে মসজিদ, মোড়লপাড়া জামে মসজিদ, জোয়াদ্দার পাড়া জামে মসজিদ ও পার্শ্ববর্তী ডুমুরিয়া জামে মসজিদের গ্রিল কেটে দানবাক্সের টাকা, ব্যাটারি, সোলার, ঘড়িসহ বেশকিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। বছরের শুরুতে এমন সংবাদে এলাকাবাসী হতবাক।

সানাপাড়া মসজিদের ইমাম শেখ আব্দুল গফুর জানান, এশার নামাজের পর মসজিদ বন্ধ করে সবাই বাড়ি চলে যান। ফজরের আজান দিতে এসে মুয়াজ্জিন দেখেন মসজিদের গ্রিল কেটে দানবাক্স ও মসজিদের মাইকের ব্যাটারি নিয়ে গেছে চোররা। সকালে জানলাম আশপাশের আরো চারটি মসজিদে একই রকম চুরি হয়েছে। চোরদের কাছ থেকে আল্লাহর ঘরও রেহাই পাচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক।

Advertisement

খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল জানান, খবর পেয়ে পুলিশ পাঁচটি মসজিদ পরিদর্শন করেছে। চোরাই মালামাল উদ্ধারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!