[ আন্তর্জাতিক ]
বেলারুস সীমান্তে হবে ইউক্রেন ও রাশিয়ার বৈঠক
ছবি: সংগৃহীত
বেলারুস সীমান্তে ইউক্রেনের প্রতিনিধিদল কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ভলোদিমির জেলেনস্কি বেলারুসের নেতা আলেক্সান্ডার লুকাশেংকোর সঙ্গে কথা বলার পর একটি বিবৃতি দিয়েছেন বলে বিবিসির প্রতিবেনে জানানো হয়েছে।
জেলেনস্কি বলেন, আমরা একমত হয়েছি যে ইউক্রেনের প্রতিনিধিদল কোন পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবে, যা হবে প্রিয়াপাত নদীরা কাছে ইউক্রেন-বেলারুস সীমান্তে।
.png)
এ সময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব বেলারুসের প্রেসিডেন্ট লুকাশেংকো নিয়েছেন বলে তিনি জানান।
এর আগে, মি জেলেনস্কি বলেছিলেন যেহেতু বেলারুসের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুসের ভেতরে এ রকম কোন বৈঠকে তিনি যাবেন না।
সম্ভাব্য এ বৈঠক সম্পর্কে রাশিয়া বা বেলারুস কোনো বিবৃতি দেয়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
লিংক সফলভাবে কপি হয়েছে!