ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদি আরবে একদিনে সর্বোচ্চ ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:২৪, ১২ মার্চ ২০২২
সৌদি আরবে একদিনে সর্বোচ্চ ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবের পতাকা ফাইল ছবি

সৌদি আরবের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) শনিবার একথা জানিয়েছে।

বিদেশি সন্ত্রাসী সংগঠনের প্রতি আনুগত্য এবং বিপথগামী বিশ্বাস পোষণ করার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন ইয়েমেনি এবং একজন সিরীয় নাগরিক রয়েছে। সৌদি আরবের আধুনিক যুগের ইতিহাসে রাজ্যটিতে এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা।

সৌদিতে সর্বশেষ এই মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যাটি ২০২১ সালের ৬৭ এবং ২০২০ সালের ২৭টির ঘটনাকে ছাড়িয়ে গেছে 

Advertisement

এসপিএ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে বলেছে, ওই ব্যক্তিরা নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের হত্যাসহ বিভিন্ন অপরাধে দোষীসাব্যস্ত হয়েছিল। এই ব্যক্তিদের করা অপরাধের মধ্যে রয়েছে আইএস, আল-কায়েদা এবং হুতি বাহিনীর মতো বিদেশি সন্ত্রাসী সংগঠনের প্রতি আনুগত্যের অঙ্গীকার করা।  

এসপিএ-র তথ্য অনুসারে, দণ্ডিতদের কেউ কেউ ‘সন্ত্রাসী সংগঠনে’ যোগ দেওয়ার জন্য ‘সংঘাতপূর্ণ অঞ্চলে’ গিয়েছিলেন। সূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!