[ আন্তর্জাতিক ]
৫০ ইউক্রেনীয় শরণার্থী নিয়ে উল্টে গেল বাস, নিহত ১
ছবি: সংগৃহীত
যুদ্ধ থেকে বাঁচতে ইউক্রেনের নাগরিকরা ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিচ্ছেন। কিন্তু বিপদ যেন তাদের পিছু ছাড়ছে না। ইতালিতে ইউক্রেন নাগরিকদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, ইতালিতে দুর্ঘটনার শিকার বাসটিতে ইউক্রেনের ৫০ জন নাগরিক ছিলেন। বাসটিতে উত্তরপূর্ব উপকূলের ফোরলি এবং চেচেসা মহাসড়কে বাসটি উল্টে যায়।
আরো পড়ুন>> ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলায় নিহত বেড়ে ৩৫
.png)
এক টুইটবার্তায় ইতালির জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তারা ঘটনাস্থলে আছেন। উল্টে যাওয়া বাস উদ্ধারে দুইটি ভ্রাম্যমাণ ক্রেন কাজ করছে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!