তিনি বলেন, লভিভ থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরেই পোল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট এখন সেখানেই আছেন। লভিভে আজ যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, এর মাধ্যমে আসলে প্রেসিডেন্ট বাইডেনকে শুভেচ্ছা পাঠানো হচ্ছে।
আন্দ্রিয়ে সাদোভি বলেন, আমি মনে করি, পুরো বিশ্বের বোঝা উচিত যে এই হুমকি কতটা গুরুতর হয়ে উঠেছে।
.png)
আরো পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বিয়েবাড়ির বাস, নিহত ৭
মেয়র জানান, ক্ষেপণাস্ত্রগুলো দুটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করেছিল। যার মধ্যে ছিল লভিভের একটি তেল ডিপো। অপরটি ছিল একটি আবাসিক এলাকায় অবস্থিত সামরিক প্ল্যান্ট। মূলত এই স্থাপনাগুলোকেই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। ক্ষেপণাস্ত্র হামলায় কারো মৃত্যু হয়নি। তবে পাঁচ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না। পুতিনকে কসাই বলেও আখ্যা দেন তিনি। তবে পাল্টা জবাব দিয়ে ক্রেমলিন বলেছে, পুতিন ক্ষমতায় থাকবেন কিনা, সে সিদ্ধান্ত বাইডেন নেবেন না।
ইউক্রেনে সামরিক অভিযানে নতুন লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে দনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চায় দেশটি। দেশটির শীর্ষ সামরিক কমান্ডার কর্নেল জেনারেল সের্গেই রুস্কয় বলেন, ইউক্রেনে চলমান অভিযানের প্রথম ধাপ শেষ করেছে রুশ সশস্ত্র বাহিনী। তবে হামলার লক্ষ্য পূর্বাঞ্চল বললেও পশ্চিমাঞ্চলে লাভিভে আবার রকেট হামলা চালাল রাশিয়া।