ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পরিস্থিতি আরো জটিল করে তুলেছেন বাইডেন: মার্কিন কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৪, ২৭ মার্চ ২০২২
পরিস্থিতি আরো জটিল করে তুলেছেন বাইডেন: মার্কিন কূটনীতিক
ছবি: জো বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চলমান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন কূটনীতিবিদ রিচার্ড হাশ।

শনিবার (২৬ মার্চ) পোল্যান্ড সফরে দেশটির রাজধানী ওয়ারশ’তে দেয়া এক ভাষণে বাইডেন বলেন, ‘পুতিন একজন কসাই। তিনি ক্ষমতায় থাকতে পারেন না।’

এদিকে আরেক দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ও বাইডেনের করা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

Advertisement

আরো পড়ুন>> এবার মানুষের রক্তেও মিললো মাইক্রোপ্লাস্টিক

বাইডেনের সমালোচনা করে এক টুইটে রিচার্ড হাশ বলেন, ‘এই মন্তব্য পরিস্থিতি জটিল থেকে জটিলতর করে ফেলেছে। ভয়ংকর পরিস্থিতি আরও ভয়ংকর করে ফেলবে।’

মার্কিন পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কাউন্সিলের প্রেসিডেন্ট হাশ আরও বলেছেন, ‘জানি না কীভাবে এই ক্ষতি পোষানো যাবে, তবে আমার পরামর্শ তার (বাইডেন) প্রধান সাহায্যকারী বা উপদেষ্টার উচিত দ্রুতই রাশিয়ার সাথে যোগাযোগ করা এবং বিষয়টি রাশিয়ার কাছে পরিষ্কার করে সমঝোতায় পৌঁছানো।’

তার দাবি, পুতিন যদি বুঝে ফেলেন যে এমনটাই চাইছে সবাই। তাতে ঝুঁকি ও ইউক্রেন যুদ্ধের সময়কাল আরও দীর্ঘায়িত হবে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!