বৃহস্পতিবার (২৫ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি তথ্যচিত্র প্রকাশ করেছে যাতে দেখা যায়, অ্যানথ্রাক্স নামক ভাইরাসের জীবাণু ব্যবহার করে বিশেষ বিপজ্জনক অস্ত্র তৈরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যে তথ্য-চিত্র তুলে ধরেছে তাতে দেখা যায়, মার্কিন ডেমোক্রেটিক দল এই প্রচেষ্টার পেছনে মূল কারিগর হিসেবে কাজ করেছে।
.png)
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সামরিক অভিযান চালানোর সময় তাদের সেনারা এইসব তথ্য খুঁজে পেয়েছে।
আরো পড়ুন>> পরিস্থিতি আরো জটিল করে তুলেছেন বাইডেন: মার্কিন কূটনীতিক
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরমাণু জীবাণু অস্ত্র গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্তরারষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এআইডি এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যন্ড প্রিভেনশন বা সিডিসি এই প্রচেষ্টার সাথে জড়িত ছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণা কর্মসূচির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন পরিচালিত রোজমন্ট সেনেকা নামে একটি প্রতিষ্ঠান জড়িত যারা মার্কিন সামরিক বিভাগে ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানের মূল কাজ হলো সারা বিশ্বে পেন্টাগনের যেসব জীবাণু অস্ত্র গবেষণাগার রয়েছে তাতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা।
এদিকে এ সম্পর্কিত নানা রকম তথ্য-উপাত্ত ও গোপন মেইল বার্তা বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট রাশিয়া সরকারের এই দাবির সত্যতা পেয়েছে।