সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র ইউরি ফোমিচেভ সোমবার অনলাইনে দেওয়া এক ভিডিওবার্তায় বলেছেন, রাশিয়ার সেনারা যে কাজটি করতে চেয়েছিল তা শেষ করেছে এবং স্লাভাচ শহর ছেড়ে গেছে।
গত শনিবার রাশিয়ার সেনারা স্লাভাচ শহরের নিয়ন্ত্রণ নেয় এবং এর মেয়রকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করে। তবে রাশিয়ার দখলদারিত্বের প্রতিবাদে শত শত স্থানীয় ইউক্রেনীয় বাসিন্দা পতাকা নিয়ে রাস্তায় নামেন এবং বিক্ষোভের একপর্যায়ে মেয়র ইউরি ফোমিচেভকে ছেড়ে দেওয়া হয়।
.png)
আরো পড়ুন: অনাস্থা প্রস্তাব বিদেশি অর্থায়নে করা ষড়যন্ত্র: ইমরান খান
সাবেক সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১৯৮৬ সালেল ২৬ এপ্রিল ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে। ওই দিনটি ‘চেরনোবিলের বিপর্যয়’ হিসেবে পরিচিত। সোভিয়েতের পতনের পর চেরনোবিল বিদ্যুৎকেন্দ্রটি বর্তমান ইউক্রেনের অন্তর্ভুক্ত হয়। এই পারমাণবিক দুর্ঘটনাকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ও বিপর্যয় হিসেবে মনে করা হয়ে থাকে।
ভয়াবহ দুর্ঘটনার পর চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। বিবিসি বলছে, বর্তমানে অফলাইনে থাকা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করতে প্রয়োজনীয় শ্রমিকরাই মূলত পার্শ্ববর্তী স্লাভাচ শহরে বসবাস করে থাকেন।