ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় ৩৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৪, ১৫ এপ্রিল ২০২২
জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় ৩৫ জন নিহত
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৭১ জন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সহকারী কমিশনার ও মুখপাত্র পল নায়াথি বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর চিপিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে পল নায়াথি উল্লেখ করেছেন।

তিনি বলেন, ইস্টার উপলক্ষে শহরের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চের উদ্দেশে বাসটি যাচ্ছিল। যাত্রীদের প্রায় সবারই গন্তব্য ছিল চার্চ। পথমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। তার ফলেই ঘটে হতাহতের ঘটনা।

Advertisement

তিনি আরো বলেন, অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বাসটির যাত্রীধারণ ক্ষমতা ছিল ৬০ থেকে ৭৫ জন। সেখানে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী নিয়ে সেটি চলছিল।

অতিরিক্ত যাত্রী পরিবহন, অদক্ষ ড্রাইভার ও ভাঙাচোরা সড়কই মূলত এসব দুর্ঘটনার কারণ বলে তিনি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!