ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়ে করলে আবার মেলিন্ডাকেই বেছে নেবেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ৩ মে ২০২২
বিয়ে করলে আবার মেলিন্ডাকেই বেছে নেবেন বিল গেটস
ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে তার বৈবাহিক জীবন ‌‘দুর্দান্ত’ ছিল এবং আবারো বিয়ে করতে হলে কোনো ধরনের চিন্তা-ভাবনা ছাড়াই মেলিন্ডাকে বেছে নেবেন।

প্রায় ৩০ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন শেষে গত বছরে মে মাসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতি। বিচ্ছেদের ঘোষণায় তারা বলেছিলেন, দম্পতি হিসেবে একসঙ্গে আরো বহুদূর যাওয়ার ব্যাপারে আমরা আর আস্থা রাখতে পারছি না।

মে মাসে ঘোষণা দিলেও তাদের চূড়ান্ত বিচ্ছেদ ঘটে ওই বছরের আগস্টে। তবে দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজ একসাথে চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তারা। জেনার, ররি এবং ফোয়েবে নামে তিন সন্তান রয়েছে তাদের।

Advertisement

রোববার সানডে টাইমসের সঙ্গে আলাপকালে বিল গেটস বিচ্ছেদের পরের গত দুই বছর সময়কে অত্যন্ত নাটকীয় বলে বর্ণনা করেছেন। এই সময়ে করোনাভাইরাস মহামারি এবং স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ছাড়াও তার জন্য সবচেয়ে অদ্ভূত ছিল সন্তানদের দূরে চলে যাওয়া।

সাবেক স্ত্রীর সঙ্গে বর্তমান কাজের সম্পর্কের বিষয়েও খোলামেলা আলোচনা করেছেন বিল গেটস। একই সঙ্গে তাদের বৈবাহিক জীবনের সমাপ্তি সম্পর্কে কেমন বোধ করছেন, সেটি নিয়েও কথা বলেছেন তিনি।

মাইক্রোসফটের এই সহ-প্রতিষ্ঠাতা বলেছেন, বাচ্চাদের বেড়ে ওঠা এবং পরিবার ছেড়ে চলে যাওয়ার পর প্রত্যেকটি দম্পতিই এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তার জন্য এই পরিবর্তন ছিল বিচ্ছেদ। ব্যবসায়িক এই ম্যাগনেট বলেছেন, বিচ্ছেদ ঘটলেও তার দৃষ্টিকোণ থেকে ‘দুর্দান্ত বৈবাহিক জীবন কেটে গেছে’ বলে মন্তব্য করেছেন।

আরো পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কে জিতবে, যা বললেন মোদি

বিল গেটস বলেছেন, আমি এই রূপান্তর করতাম না। আপনারা জানেন, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। মেলিন্ডা গেটসকে আবারও বিয়ে করবেন কি-না, এমন প্রশ্নের জবাবে দাতব্য সংস্থা বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠাতা বলেন, হ্যাঁ, আমি মেলিন্ডাকে আবারও বিয়ে করব কি না সেই সম্পর্কে কথা বলছি। ভবিষ্যৎ নিয়ে আমার কোনও পরিকল্পনা নেই। তবে বিয়ের পক্ষে আমার উচ্চ সুপারিশ রয়েছে।

বিবাহ বিচ্ছেদের দিকে ধীরে ধীরে এগিয়েছেন কিনা এমন প্রশ্ন করা হলে সেটি জানেন না বলে স্বীকার করেছেন গেটস। তবে সাবেক স্ত্রীর সঙ্গে এখনো কাজ করতে পারায় নিজেকে ‘ভাগ্যবান’ বলে মনে করেন বিশ্বের অন্যতম এই ধনকুবের। তিনি বলেন, আগামী জুনে গেটস ফাউন্ডেশন ও জনকল্যাণমূলক সংগঠন দ্য গিভিং প্লেজের বার্ষিক কর্মচারী সভা রয়েছে। এছাড়া জুন মাসে বার্ষিক বৈঠক রয়েছে, যা আমি এবং মেলিন্ডা আয়োজন করি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিল গেটস
লিংক সফলভাবে কপি হয়েছে!