ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শ্বশুর বাড়িতে আগুন লাগালেন জামাই!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৫, ১৭ জুন ২০২২
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শ্বশুর বাড়িতে আগুন লাগালেন জামাই!
ফাইল ছবি

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের এক জামাইয়ের বিরুদ্ধে। 

দেশটির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দক্ষিণ তিলপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। শুক্রবার অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, বছর কয়েক আগে দক্ষিণ তিলপাড়া সংলগ্ন এলাকার সুস্মিতা বাদ্যকর ও তিলপাড়া বিদেশি পাড়ার বাসিন্দা বাবু দাসের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর পরই সংসারে অশান্তি শুরু হয়। স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় অন্যত্র থাকা শুরু করেন স্ত্রী।

Advertisement

এরপর গত পাঁচ বছর ধরে সুস্মিতা আর শ্বশুর বাড়িতে থাকেন না। একটি পেট্রল পাম্পে কাজ করেন তিনি। দুই মেয়েও তার সঙ্গে ভাড়া বাড়িতে থাকে। তবে সম্প্রতি তার ভাই মারা যান। তারপর দক্ষিণপাড়ায় বাপের বাড়িতে গিয়ে থাকা শুরু করেন সুস্মিতা।

এর মধ্যে বৃহস্পতিবার রাতে সুস্মিতার স্বামী বাবু সেখানে যান। হঠাৎই ঘরে ঢুকে তিনি পেট্রল ছড়িয়ে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। 

দাউদাউ আগুনে জ্বলে ওঠে সারাবাড়ি। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর দমকল বাহিনীর দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে সব আসবাবপত্র। এমনকি একটি মোটর বাইকও আগুনে পুড়ে গিয়েছে বলে অভিযোগ। 

পরে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের অভিযোগেরভিত্তিতে বাবুকে আটক করে তিলপাড়া থানার পুলিশ। সূত্র: আনন্দবাজার পত্রিকা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!