শনিবার (১৮ জুন) দেশটির স্থানীয় সময় ভোর ৪টায় চীনের বৃহত্তম শোধনাগার ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট সাইনোপ্যাক সাংহাইয়ে এই বিস্ফোরণ হয়। এ সময় কমপ্লেক্সের বেশির ভাগ ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় আকাশ।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভোররাতে এ বিস্ফোরণের শব্দ ৬ কিলোমিটার দূরের বাসিন্দারাও শুনতে পেয়েছেন।
.png)
সাংহাইয়ের দমকল বিভাগ জানিয়েছে, জিনশান এবং ফেংজিয়ান জেলা এবং শহরের রাসায়নিক শিল্প পার্ক থেকে উদ্ধারকারী দলগুলিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এতে আরো বলা হয়, উদ্ধার তৎপরতা চলছে। সাংহাই ফায়ার সার্ভিসের পাঁচ শতাধিক কর্মী ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ইথিলিন গ্লাইকোল রাসায়নিকের গুদাম থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ এখনো জানা যায়নি। স্থানীয় সময় আনুমানিক সকাল ৯টা পর্যন্ত, কোম্পানি বলেছে যে আগুন ‘নিয়ন্ত্রণে’ আনা হয়েছে।
আরো পড়ুন>> গাজায় দফায় দফায় ইসরায়েলের বিমান হামলা
সোশ্যাল মিডিয়ায় সাংহাইয়ের বাসিন্দাদের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কমপক্ষে একটি বিস্ফোরণ ঘটে।
সাংহাইয়ের জিনশান শহরতলিতে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সিনোপেক এ কারখানাটি পরিচালনা করে। তারা জানায়, বিস্ফোরণে এক গাড়ির চালক নিহত হয়েছেন এবং কোম্পানির একজন কর্মচারী আহত হয়েছেন।
সূত্র: বিবিসি