ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৮, ৩০ জুন ২০২২
স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার
ছবি: স্নেক আইল্যান্ড

কৃষ্ণসাগরে অবস্থিত স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার (৩০ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা ‘সদিচ্ছা’র নিদর্শনস্বরূপ এ সেনা প্রত্যাহার করছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া দেখিয়েছে যে ইউক্রেনের বাইরে কৃষিপণ্য রফতানি করার জন্য একটি মানবিক করিডোর গঠনে জাতিসঙ্ঘের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে না তারা।

Advertisement

ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করে আসছে যে রাশিয়া ইউক্রেনের শস্যাদি রফতানি বন্ধ করতে দেশটির বন্দরগুলো অবরোধ করছে। আর এর কারণে বিশ্বব্যাপী খাদ্যসঙ্কটের সৃষ্টি হয়েছে।

রাশিয়ার আক্রমণের প্রথম দিনেই দখল করা স্নেক আইল্যান্ড বিশ্বব্যাপী পরিচিত হয়ে উঠে যখন সেখানে থাকা ইউক্রেনীয় সীমান্তরক্ষী বাহিনী রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে।

এদিকে, স্নেক আইল্যান্ড থেকে রাশিয়ার এ সেনা প্রত্যাহারের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে ইউক্রেন।

আরো পড়ুন>> রেডক্রসকে ১০০ মিটার লম্বা চিঠি দিল ফিলিস্তিনি শিশুরা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিসের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক এক টুইটে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘স্নেক আইল্যান্ডে আর কোনো রাশিয়ান সেনা নেই। আমাদের সশস্ত্র বাহিনী অনেক বড় একটি কাজ করেছে।’

ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ’ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্নেক আইল্যান্ডের ‘স্বাধীনতা’র প্রশংসা করেছেন।

এক টেলিগ্রাম পোস্টে ভালেরি জালুজনি বলেন, ‘আমি ওডেসা অঞ্চলের রক্ষকদের ধন্যবাদ জানাই যারা আমাদের ভূখণ্ডের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অংশকে মুক্ত করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে।’

‘আমাদের কামানের গোলাবর্ষণ, মিসাইল ও আকাশপথে হামলার মুখে না টিকতে পেরে দখলদাররা স্নেক আইল্যান্ড ছেড়ে যেতে বাধ্য হয়েছে,’ বলেন তিনি।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!