ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উত্তরপ্রদেশে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ২৫ জুলাই ২০২২
উত্তরপ্রদেশে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে দুটি বাসের সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে লখনৌর একটি ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরের তথ্যানুযায়ী, লখনৌ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বারাবানকি জেলায় উভয় বাসের মধ্যে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। দুইটি বাসই বিহার থেকে দিল্লি যাচ্ছিল। পথিমধ্যে লোনি কাটরা পুলিশ স্টেশনের কাছে নরেন্দ্রপুর মাদ্রাহা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

একজন কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, লোনি কাটরা থানা এলাকার নরেন্দ্রপুর মাদ্রাহা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দু’টি বাসই বিহারের সীতামারহি এবং সুপল থেকে দিল্লি যাচ্ছিল। ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে।

আরো পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল, জরুরি অবস্থা জারি

আহতদের সিএইচসি হায়দারগড় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য লখনৌয়ের ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে বলেও জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একই রুটের বাস হওয়ায় দীর্ঘক্ষণ ধরেই এক্সপ্রেসওয়েতে উচ্চগতিতে রেষারেষি করছিল ডাবল ডেকার বাস দুইটি। একপর্যায়ে সামনে থাকা বাসটি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। বাসের গতি এতটাই বেশি ছিল যে একটি বাসের অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণ উঠে গেছে। ভেতরের সিটগুলোও দেখা যাচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারাও জানিয়েছেন, ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি বাস কম ক্ষতিগ্রস্ত হলেও, অপর বাসটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের সিটগুলোও ভেঙে দুমড়ে-মুচড়ে গেছে। এখন পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!