ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অর্থনৈতিক সংকটে বেঁচে থাকার তাগিদ, দেহব্যবসায় নারীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৭, ৩১ জুলাই ২০২২
অর্থনৈতিক সংকটে বেঁচে থাকার তাগিদ, দেহব্যবসায় নারীরা
ফাইল ফটো

শ্রীলংকায় ভয়াবহ অর্থনৈতিক সংকটে বেঁচে থাকার তাগিদে নারীরা দেহব্যবসার দিকে ঝুঁকে পড়ছেন। দেশটির বেসরকারি প্রতিষ্ঠান স্ট্যান্ড-আপ মুভমেন্টের জরিপে দেখা গেছে, বিশাল সংখ্যক নাগরিক বিশেষত নারীরা তাদের চাকরি হারিয়েছেন। একদিকে চাকরির বাজারে হাহাকার, অন্যদিকে বাজার দরের বেহাল দশা। এ অবস্থায় বেঁচে থাকার তাগিদে দেশটিতে গড়ে উঠেছে অসংখ্য নিষিদ্ধপল্লি।

গবেষণায় দেখা যায়, মাত্র ক’মাসে শ্রীলংকায় দেহব্যবসা বেড়েছে ৩০ শতাংশ। যারা নতুন করে দেহব্যবসায় জড়াচ্ছেন, তারা আগে বস্ত্রখাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন। কাজ হারিয়ে বিপাকে পড়েন তারা। এ সুযোগে দেশটিতে গড়ে উঠেছে নানা ধাঁচের যৌনপল্লি।

জীবিকার তাগিদে যৌনকর্মকে পেশা হিসেবে বেছে নিতে বাধ্য হচ্ছেন তারা। এসব নিষিদ্ধপল্লির কিছু গড়ে উঠেছে স্পা এবং সুস্থ থাকার সেন্টার হিসেবে। অনেক নারী বলেছেন, তাদের পরিবারের মুখে তিন বেলা খাবার জোটাতে একটিই মাত্র উপায় আছে।

Advertisement

স্ট্যান্ড-আপ মুভমেন্টের নির্বাহী পরিচালক আশিলা ডানদিনিয়া বলেন, অর্থনৈতিক সংকটের কারণে বহু নারী শ্রমিককে বস্ত্রখাতের কাজ থেকে ছাঁটাই দেওয়া হয়েছে। তারা যৌনকর্ম বেছে নিতে বাধ্য হয়েছেন। করোনা মহামারির পরে ক্ষতিগ্রস্ত হয়েছে বস্ত্রখাত। বহু নারী কাজ হারিয়েছেন। আর বর্তমান কঠিন অবস্থা তাদের জীবিকা নির্বাহের জন্য ঠেলে দিয়েছে যৌনকর্মে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!