ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে এক দিনে দেড় হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৯, ৬ আগস্ট ২০২২
যুক্তরাষ্ট্রে এক দিনে দেড় হাজার ফ্লাইট বাতিল
ফাইল ছবি

ঝড়ো আবহাওয়া ও বজ্রপাতের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রধান বিমানবন্দরগুলোয় এক হাজার ৫০০ ফ্লাইট বাতিল হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) রাত সাড়ে নয়টা পর্যন্ত এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে।

ওয়াশিংটনের বাইরে নিউইয়র্কের লাগুরাডিয়া, নিউওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল ও রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

Advertisement

এর আগে গত বৃহস্পতিবার দেশটির বিভিন্ন এয়ারলাইনসের ১ হাজার ২৪৮টি ফ্লাইট বাতিল হয়।

সাউথওয়েস্ট এয়ারলাইনসের ৩৭০টি বা ৯ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এয়ারলাইনসটির আরো ১ হাজার ৮০০ বা ৪৬ শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়েছে।

আরো পড়ুন>> ব্যস্ত রাস্তায় গাড়ির জানলা দিয়ে পড়ে গেল শিশু!

সাউথইস্ট এয়ারলাইনস বলছে, ‘আবহাওয়াসংক্রান্ত নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে। এ সপ্তাহে দেশজুড়ে আমাদের কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।’

ফ্লাইট অ্যাওয়ারের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, বজ্রপাত ও খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে গতকাল ৭ হাজার ৭০০-এর বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!