এক গবেষণায় দেখা গেছে, জাপানি তরুণীরা বাবা-মায়ের থেকেও মদপানে পিছিয়ে গেছে। এতে হাতছাড়া হয়ে যাচ্ছে বিশাল আকারের কর। মদপানের হার কমায় রাইস ওয়াইনের মতো পানীয় থেকে প্রাপ্ত করের পরিমাণ কমেছে। এরই মধ্যে রাজস্ব বাড়াতে জাপানি তরুণদের মদপানে উৎসাহিত করছে দেশটির ন্যাশনাল ট্যাক্স এজেন্সি। এমনকি জাতীয় পর্যায়ে মদপানের প্রতিযোগিতাও চালু করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ‘সেক ভিভা’ নামের প্রতিযোগিতার উদ্দেশ্যে হচ্ছে তরুণদের কাছে মদ পানকে আরো আকর্ষণীয় করে তোলা। এতে এ শিল্প আবার এগিয়ে যেতে পারবে।
.png)
জাপানের ট্যাক্স কর্তৃপক্ষ বলছে, মূলত কোভিড মহামারির কারণে তরুণরা মদপানের অভ্যাস থেকে সরে গেছেন। এ ধারা এখন বেড়েই চলেছে।
এদিকে, ন্যাশনাল ট্যাক্স এজেন্সির কর্মকাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন জাপানিরা। মদ খাওয়াকে উৎসাহিত করাকে ভালো চোখে দেখছেন না অনেকে। তবে ইতিবাচকভাবেও দেখছেন অনেক জাপানি।