ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তাইওয়ানের পাশে চীনের পাঁচ যুদ্ধজাহাজ ও ২১ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০০, ২০ আগস্ট ২০২২
তাইওয়ানের পাশে চীনের পাঁচ যুদ্ধজাহাজ ও ২১ যুদ্ধবিমান
ছবি: সংগৃহীত

চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের আশেপাশে চীনের ২১টি যুদ্ধবিমান ও পাঁচটি জাহাজের গতিবিধি শনাক্ত করতে পেলেছে তাইপে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তাইওয়ান নিউজ।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টার দিকে চীনের সেনাবাহিনীর ১৭টি যুদ্ধবিমান ও পাঁচটি যুদ্ধজাহাজের গতিবিধি তারা লক্ষ্য করেছেন। 

Advertisement

তাইওয়ানের অভিযোগ, গত ২৪ ঘণ্টায় চীনের যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা লঙ্ঘন করেছে। তার মধ্যে রয়েছে- চারটি বোমারু বিমান জেএইচ-৭। দু’টি করে সুখোই-৩০ এবং জে-১১ যুদ্ধবিমানও তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে বলে তাইপে অভিযোগ করেছে। 

আগের দিন, তাইওয়ান প্রণালীতে ৫১টি চীনা যুদ্ধবিমান এবং তাইওয়ানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার অঞ্চলের কাছে একটি চীনা গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের উপস্থিতি শনাক্ত করেছে তাইওয়ানের সামরিক বাহিনী ।

চীনের তীব্র আপত্তি ও হুমকি উপেক্ষা করে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করেই বেইজিং ও তাইপের মধ্যে উত্তেজনা শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: তাইওয়ান
লিংক সফলভাবে কপি হয়েছে!