সোমবার রাজধানী তাইপেতে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন রিপাবলিকানের এ মার্কিন গভর্নর।
এরিক হলকম্বই তাইওয়ানে সফরে আসা সবশেষ হাই প্রোফাইলের মার্কিন কর্মকতা। তিনি চারদিনের সফরে স্ব-শাসিত দ্বীপটিতে এসেছেন। অর্থনৈতিক বিনিময়, মূল সেমিকন্ডাক্টর শিল্প ইস্যুতে প্রেসিডেন্ট সাইয়ের সঙ্গে আলোচনা করেন।
.png)
তাইপেতে মার্কিন গভর্নরের সঙ্গে সাক্ষাতে গভর্নর হলকম্বকে প্রেসিডেন্ট সাই বলেন, দ্বীপটিতে চীনের সামরিক হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও তাইওয়ানকে অবশ্যই গণতান্ত্রিক মিত্র হিসেবে একসঙ্গে দাঁড়াতে হবে। তাইওয়ান গণতান্ত্রিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক এবং সক্ষম।
ইন্ডিয়ানা গভর্নর সফরের আগে চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির নেতৃত্বে একাধিক কর্মকর্তা তাইওয়ান সফর করেন। এর জেরে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালায় বেইজিং। এতে তাইওয়ান প্রণালীতে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করে থাকে। তবে তাইপে নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে দাবি করে আসছে।