ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দাবদাহে পুড়ছে চীন, রেড এলার্টের মেয়াদ বাড়লো ১০ দিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৩, ২২ আগস্ট ২০২২
দাবদাহে পুড়ছে চীন, রেড এলার্টের মেয়াদ বাড়লো ১০ দিন
ছবি: সংগৃহীত

চীনে কোনোভাবেই থামছে না দাবদাহ। তীব্র দাবদাহে নাকাল হচ্ছেন চীনারা। এ দাবদাহ আরো ১০ দিন থাকবে। তাই চলমান রেড এলার্টের মেয়াদ আরো ১০ দিন বাড়ানো হয়েছে।- খবর চায়না ডেইলির।

দেশটির আবহাওয়া দফতরের কর্তৃপক্ষ জানায়, চীনের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ শহরে ৩৫ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হবে তাপমাত্রা। এছাড়া সানজি-সিচুয়ান ও জেইজিয়াং প্রদেশে থাকবে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপর তাপমাত্রা।

আগস্টের প্রথমদিন থেকেই তীব্র দাবদাহ অনুভূত হচ্ছে গোটা চীনে। শনিবার প্রচণ্ড খরার কারণে সতর্কতা সংকেত ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করে কর্তৃপক্ষ। ফসল রক্ষায় কৃত্রিম উপায়ে পানি দিচ্ছেন ফায়ার ব্রিগেড কর্মীরা। তাছাড়া সংরক্ষিত বনাঞ্চল-পার্ক-সুইমিং পুল-ফোয়ারা জনসাধারণের জন্য খুলে দিয়েছে প্রশাসন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: চীন
লিংক সফলভাবে কপি হয়েছে!