ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়ের আগে মা হলো তরুণী, নবজাতকের সঙ্গে বিভৎস্য কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৮, ২৫ আগস্ট ২০২২
বিয়ের আগে মা হলো তরুণী, নবজাতকের সঙ্গে বিভৎস্য কাণ্ড
ফাইল ফটো

বহুতল ভবনের নিচ থেকে সদ্যোজাত এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের হাওড়ার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনা ঘিরে রহস্য বাড়ছে।

স্থানীয়দের ভাষ্য, বহুতল ভবনের এক তরুণীর ঐ সদ্যোজাত সন্তান। বিয়ের আগে সন্তান হওয়ায় তাকে জন্মের পরই উপর থেকে ফেলে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মদিনা খাতুন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘বেলা ১২টা নাগাদ কোনো কিছু জোরে পড়ার আওয়াজ শুনতে পাই। আমরা এখানে এসে একটি শিশুকে পড়ে থাকতে দেখি। এ বাড়ি থেকেই শিশুটি পড়েছে।

Advertisement

রুকসানা খাতুন নামে ঐ এলাকার আর এক নারী বলেন, আমি শুয়েছিলাম। হঠাৎ জোরে আওয়াজ হলো। কাছে এসে দেখি একটি শিশু পড়ে আছে। দেখে মনে হলো- ১০-১৫ মিনিট আগে ঐ কন্যাসন্তানের জন্ম হয়েছে। জানতে পেরেছি, এ বহুতল ভবনের একটি মেয়ে এবং তার মাকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। মেয়েটি হাসপাতালে ভর্তি বলে জানতে পেরেছি। আশপাশের লোকজন বলছে, ১৮-১৯ বছরের মেয়েটির বিয়ে হয়নি। আজ মেয়েটিকে দেখে মনে হচ্ছিল, ঐ সদ্যোজাত ওরই সন্তান। মেয়েটি তিন-চার মাস এখানে ছিল না। কিছুদিন আগে এসেছে।

নুরজাহান নামে এক নারী বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম পুতুল পড়েছে। কাছে গিয়ে দেখি একটি শিশু। পড়ামাত্র ওর মৃত্যু হয়েছে। আমার মনে হচ্ছে, ঐ মেয়েটিরই সন্তান। মেয়েটি পড়াশোনা করে। ও ইদানিং বোরখা পরে ঘোরাফেরা করতো।

শিবপুর থানার পুলিশ অবশ্য এই ঘটনাকে এখনই খুন বলতে নারাজ। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে সব দিক। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবিও খতিয়ে দেখা হচ্ছে। যে মেয়ে এবং তাঁর মাকে সন্দেহ করা হচ্ছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটি আপাতত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!