ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় ভবন ধসে নারী-শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৬, ৮ সেপ্টেম্বর ২০২২
সিরিয়ায় ভবন ধসে নারী-শিশুসহ নিহত ১৩
ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে একটি আবাসিক ভবন ধসে নারী-শিশুসহ ১৩ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা নিউজ

প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনাস্থল থেকে আট জন নারী, তিন শিশু ও একজন বয়জ্যেষ্ঠ পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তুপের নীচ থেকে উদ্ধার করা এক নারী ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

পাঁচতলা ভবনটি বুধবার সন্ধ্যার দিকে ধসে পড়ে। প্রকৌশলগত ত্রুটির কারণে এটি ধসে পড়ে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন>> ৪ বছরের শিশুর উপস্থিত বুদ্ধিতে বাঁচল মায়ের প্রাণ

পুলিশ কমান্ডার মেজর জেনারেল দিব দিব বার্তা সংস্থা সানাকে জানান, বেসামরিক প্রতিরক্ষা ও স্থানীয় কর্তৃপক্ষসমূহ পাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এবং ধ্বংসস্তুপ সরানোর কাজও শুরু করেছে।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে সংঘাত শুরু হলে এ পর্যন্ত পাঁচ লাখ লোক নিহত এবং যুদ্ধ পূর্ব সময়ের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!