[ আন্তর্জাতিক ]
সুদ নিয়ে যা বললেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান- ফাইল ফটো
ক্ষমতায় থাকা অবস্থায় সুদের হার কমানোর অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। শনিবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসিরে এক সমাবেশে দেওয়া ভাষণে এ অঙ্গীকার করেন তিনি।
এরদোগান বলেন, যতদিন ক্ষমতায় আছি ততদিন কেন্দ্রীয় ব্যাংক প্রতি মাসে তার নীতিগত সুদের হার কমানো অব্যাহত রাখবে।
গত দুই মাসে দুবার সুদের হার কমায় এরদোগান সরকার। এর মধ্যেই শনিবার এ প্রবণতা অব্যাহত রাখার ঘোষণা দিলেন তিনি।
.png)
এরদোয়ান বলেন, যতদিন আপনাদের এ ভাই এই অবস্থানে থাকবে ততদিন প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাসে সুদ কমতে থাকবে।
রয়টার্সের খবরে বলা হয়, গত বছরের নভেম্বর থেকে তুরস্কে মুদ্রাস্ফীতি বাড়ার প্রবণতা তৈরি হয়েছে। এরদোগানের প্রত্যাশা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর পর তুরস্কের মুদ্রা লিরার দরপতন হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!