ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘ইউক্রেনের জন্য পশ্চিমাদের অস্ত্র শেষ হবে না’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৭, ১৩ অক্টোবর ২০২২
‘ইউক্রেনের জন্য পশ্চিমাদের অস্ত্র শেষ হবে না’
যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস- ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত ইউক্রেনের জন্য পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস।

বৃহস্পতিবার সকালের দিকে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।- খবর বিবিসির। 

প্রতিরক্ষা সচিব বলেন, রাশিয়া নিজেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছে। এখন পশ্চিমা দেশগুলো একটি সাপ্লাই চেইন সৃষ্টি করেছে। এটিই আমরা এখন করছি।

Advertisement

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো কী করবে-এমন প্রশ্নের জবাবে ওয়ালেস বলেন, আমি এটি অনুমান করি না। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত হতে জোটের সদস্যরা আলোচনা করছে। 
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!