রোববার (২৩ অক্টোবর) দেশটির সেবু প্রদেশের ম্যাকটান দ্বীপে স্থানীয় সময় রাতে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রতিবেদনে বলা হয়, মূলত বিরূপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় কোরিয়ান এয়ার লাইন্সের ফ্লাইট কেই৬৩১- বিমানটিতে ১১ জন ক্রু সদস্য ও ১৬২জন যাত্রী ছিল।
.png)
ফিলিপাইন ও এয়ারলাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রু সদস্য ও যাত্রীদের ক্ষতিগ্রস্ত বিমান থেকে বাঁচতে জরুরি স্লাইড ব্যবহার করা হয়।
ফিলিপাইনের বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রীরা নিরাপদে রয়েছে।
আরো পড়ুন>> এবার ইরান থেকে ৪০টি টারবাইন কিনছে রাশিয়া
দুর্ঘটনার পরে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এপি’র প্রতিবেদনে বলা হয়, এয়ারবাস-এ৩৩০ বিমানটির সামনের দিকের নীচের অংশটি দুমরেমুচরে গেছে। পাশাপাশি এর সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কোরিয়ান এয়ার লাইন্স কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ইনচিওন থেকে আসা প্লেনটি ফিলিপাইনে রানওয়ের বাইরে চলে যাওয়ার আগে দুইবার অবতরণের চেষ্টা করে।