ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাড়িতে মাদক ব্যবসা, সুন্দরী পুলিশ কর্মকর্তা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৮, ৪ নভেম্বর ২০২২
বাড়িতে মাদক ব্যবসা, সুন্দরী পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ছবি: সংগৃহীত

বাড়িতেই মাদকের চাষ ও ব্যবসা করার অভিযোগে লন্ডনের সুন্দরী পুলিশ কর্মকর্তা রাসভিন্দরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বাড়ি তল্লাশি করে প্রচুর মাদক ও টাকা উদ্ধার হয়।

পুলিশ কর্মকর্তা ওয়েন রিচার্ডস বলেন, ঐ পুলিশ কর্মকর্তা যা করেছেন, তাতে পুলিশের প্রতি লন্ডন পুলিশের বিশ্বাস নষ্ট হয়েছে। পুলিশের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই তাকে চাকরিতে পুনর্নিয়োগ করা উচিত নয় বলে জানান তিনি। 

গ্রেফতার হওয়ার পর রাসভিন্দর জানান, ২০ বছর ধরে তিনি পুলিশের চাকরি করছেন। তার দাবি মোতাবেক, মাত্র ১৭ বছর বয়সে তিনি এ চাকরি পেয়েছিলেন। কিন্তু ৩৮ বছর বয়সে এসে চাকরি খোয়ালেন।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম আগালিউর-এ তার একাধিক ছবি বেশ ভাইরাল হয়েছে। সেই ছবিগুলোর কোনোটিতে তিনি স্বল্পবসনা হয়ে পাহাড়ি ঝরনার সামনে দাঁড়িয়ে আছেন, কোনওটিতে রাজকীয় চেয়ারের উপর বসে আছেন। 

রাসভিন্দর আগে একাধিক জানান, পুলিশের চাকরি না করলে তিনি মডেলিং করতেন। তাছাড়াও ফিটনেস ট্রেনার হিসেবেও ভবিষ্যতে কাজ করতে চান বলে জানান তিনি। তবে আপাতত এসব কিছু বাদ দিয়ে কারাবাস করবেন এ সুন্দরী পুলিশ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!