ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

অ্যারিজোনায় ডেমোক্রেটের জয়, সিনেট নিয়ন্ত্রণ নিয়ে শ্বাসরুদ্ধ লড়াই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৪, ১২ নভেম্বর ২০২২
অ্যারিজোনায় ডেমোক্রেটের জয়, সিনেট নিয়ন্ত্রণ নিয়ে শ্বাসরুদ্ধ লড়াই
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অ্যারিজোনা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী মার্ক কেলি। এতে ডেমোক্র্যাটিকদের দখলে এখন রয়েছে ৪৯টি সিনেট আসন। রাজ্যটিতে প্রত্যাশিত জয়ে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার আরো কাছাকাছি চলে গেলো বাইডেনের নেতৃত্বাধীন দল।

রয়টার্সের তথ্যানুযায়ী, রিপাবলিকান প্রার্থী ব্লেক মাস্টর্সকে পরাজিত করেন ডেমোক্র্যাটিক প্রার্থী মার্ক কেলি। এতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সিনেট নিয়ন্ত্রণ করতে অবশিষ্ট দুটি জয় নিশ্চিত করতে হবে। নেভেদা ও জর্জিয়ার অঙ্গরাজ্যের সিনেট আসনের জয়ের ওপর নির্ভর করছে কারা সিনেট নিয়ন্ত্রণ করবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়ায় সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট পাননি। তাই আগামী ৬ ডিসেম্বের দ্বিতীয় দফায় ভোট হবে। 

Advertisement

১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে যেকোনো দলের ৫১ আসন জিততে হয়। তাই অবশিষ্ট দুটি আসনের জয় ক্ষমতাসীন বা বিরোধীরা সিনেট নিয়ন্ত্রণ করতে পারবে।

এদিকে, এখন পর্যন্ত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভিসের (প্রতিনিধি পরিষদ) নিয়ন্ত্রণ রিপাবলিকানদের দিকে ঝুঁকছে। ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটিকরা ২০৩টি আসন ও রিপাবলিকানরা ২১১টি আসনে জয় পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!