[ আন্তর্জাতিক ]
৩৭ বছর পর সমুদ্রের নীচে মিললো বিধ্বস্ত মহাকাশযানের ধ্বংসাবশেষ
ছবি: চ্যালেঞ্জার শ্যাটল
বিধ্বস্ত হওয়ার দীর্ঘ ৩৭ বছর পর খোঁজ মিলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান চ্যালেঞ্জারের ধ্বংসাবশেষের। সম্প্রতি আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে পাওয়া গেছে সেই ধ্বংসাবশেষের একটি বড় টুকরো।
এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগের বিমানের সন্ধান করছিলো একদল ফিল্ম ক্রু। এসময় দলটি ধ্বংসাবশেষের একটি বড় টুকরো খুঁজে পেয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে নাসাও।
.png)
আরো পড়ুন>> মরতে চলেছে সূর্য! যা জানালেন বিজ্ঞানীরা
জানা যায়, উড়োজাহাজ সন্ধানের সময় দলটি সমুদ্রের তলদেশে বালির নিচে শাটল সাদৃশ্য কিছু পড়ে থাকতে দেখে। বস্তুটির আধুনিক গঠন ও বর্গাকার আকৃতির জন্য তারা নাসার সাথে যোগাযোগ করে।
উল্লেখ্য, মহাকাশযানটি যান্ত্রিক ত্রুটির কারণে উত্তোলনের পর মাত্র ৭৩ সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হয়। এতে নিহত হন যানটিতে থাকা ৭ জন আরোহী।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!