ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৬, ১৮ নভেম্বর ২০২২
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন পেলোসি
ন্যান্সি পেলোসি - ফাইল ছবি

মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট লিডার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ন্যান্সি পেলোসি। প্রায় ২ দশক ধরে এই পদে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ ঘোষণা দেন ৮২ বছর বয়সী এ হাউস স্পিকার।

পেলোসি জানান, নতুন নেতৃত্বের হাতে ডেমোক্র্যাটদের দায়িত্ব বুঝিয়ে দিতে চান তিনি। তবে, কংগ্রেসের নিম্নকক্ষে ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রতিনিধিত্ব করবেন ন্যান্সি পেলোসি। ১৯৮৭ সাল থেকে এই আসনে রয়েছেন তিনি; যেটির মেয়াদ শেষ হবে ২০২৫ সালে।

Advertisement

এক বিবৃতিতে পেলোসি বলেন, ‘আমি কখনই ভাবিনি কোনও দিন গৃহিণী থেকে হাউজ স্পিকার হয়ে যাবো।’

তিনি আরো বলেন, ‘আমি পরবর্তী কংগ্রেসে গণতান্ত্রিক নেতৃত্বের জন্য পুনঃনির্বাচন চাইবো না। একটি নতুন প্রজন্মের জন্য গণতান্ত্রিক ককাসে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।’

আরো পড়ুন>> তুরস্কে স্বঘোষিত ধর্মগুরুর ৮,৬৫৮ বছরের জেল

এরইমধ্যে রিপাবলিকান কেভিন ম্যাকার্থি নতুন কংগ্রেস স্পিকার হওয়ার জন্য দলীয় মনোনয়ন জিতেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনও তাকে অভিনন্দন জানিয়েছেন। জানুয়ারি নাগাদ তিনি পেলোসির স্থলাভিষিক্ত হবেন।

এদিকে নিউইয়র্কের কংগ্রেসম্যান হাকিম জেফরিস ব্যাপকভাবে হাউজে শীর্ষ ডেমোক্র্যাট নেতৃত্বের পদ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এটি হলে মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ কংগ্রেস নেতা হবেন তিনি।

কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকান পার্টি ২১৮ আসনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পরই আসে ঘোষণাগুলো। অবশ্য, ডেমোক্র্যাটদের সাথে রয়েছে স্বল্প ব্যবধান। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত রিপাবলিকানরা ২২৩টির মতো আসনে জয়ী হতে পারেন।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!