সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী হিসেবে নিউ জার্সির শহর নিউ ব্রান্সউইকের শিক্ষা বোর্ডে নির্বাচিত হন ২১ বছরের আলিশা খান। তিনি বলেন, শিক্ষা হচ্ছে সক্ষমতা বা যোগ্যতার প্রথম ধাপ। আমি তিন বছর আগে গ্রেজ্যুয়েশন পাস করেছি। আমি জানি, আমাদের প্রজন্মের কী প্রয়োজন।
রাজ্য আইনসভায় নির্বাচিত আলিশা খান পাকিস্তানের করাচি থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
.png)
আলিশার মতো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হয়েছেন আরে মুসলিম সালমান ভোজানি। তিনি পাকিস্তানি আমেরিকান। সালমান বলেন, আমাকে নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ জানাই। আমরা একত্রে ইতিহাস তৈরি করেছি।
ডেমোক্রেট পার্টি থেকে সালমান ছাড়াও টেক্সাস অঙ্গরাজ্যের আইনসভায় সদস্য নির্বাচিত হয়েছেন সুলেমান লালানি।
ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দেওয়ার তোলার প্রসঙ্গ উল্লেখ করে লালানি বলেন, আমরা অভিবাসীদের জন্য সেতু নির্মাণ করব, দেওয়াল নয়।
২০০৭ সালে রাজ্যের সিনেটর ড্যান প্যাটরিক টেক্সাস সিনেটে একজন মুসলমানের নামাজ পড়ার বিষয়টি বর্জন করেন। এখন প্যাটরিক লেফটেন্যান্ট গর্ভনর হিসেবে টেক্সাসের সিনেটের সভাপতিত্ব করেন।
বার্তা সাইট এক্সিও জানায়, মুসলিমদের বেশিভার এশিয়ান আমেরিকান। নির্বাচিতদের মধ্যে বেশি পাকিস্তানি ও ভারতীয় রয়েছেন। তবে বার্তা সাইটটি আসল সংখ্যা প্রকাশ করেনি।
সপ্তাহের শুরুতে জেটপেক রিসোর্স সেন্টার অ্যান্ড দ্য কাউন্সিল অন আমেরিকা ইসলামিক রিলেশন নির্বাচিতদের একটি তালিকা প্রকাশ করেছিল। সেখানে স্থানীয়, রাজ্যের আইনসভা, দেশ ও বিচার এবং ফেডারেলে নির্বাচিত মুসলিমদের বিজয়ের কথা উল্লেখ করে।
২৯ অঙ্গরাজ্যের মধ্যে অনেকে প্রথমবার মুসলিম হিসেবে রাজ্যের আইনসভার সদস্য হয়েছেন এবং অনেকে নিজেদের আগের আসন ধরে রেখেছেন।
যুক্তরাষ্ট্রজুড়ে রাজ্যের আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে মোট ৪৩ জন মুসলিম। এর মধ্যে ডেলাওয়ার রাজ্যের প্রতিনিধি মাদিনাহ উইলসন-অ্যান্টন, কলোরাডো রাজ্যের প্রতিনিধি ইমাম জোদেহ, কলোরাডো রাজ্যের সিনেটর পাকিস্তানি আমেরিকান সাউদ আনোয়ার নির্বাচিত হন।
জর্জিয়ায় মুসলিম হিসেবে রাহমানিই শুধু রাজ্যের সিনেটর নয়, সেখানে রিপাবলিকানদের হারিয়ে দুজন মুসলিম নারী নির্বাচিত হয়েছেন। নাবিলাহ ইসলাম রাজ্যের সিনেটর এবং রওমা রোমানা যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচিত হয়েছেন।
ইন্দিয়ানা আসনে মুসলিম ডেমোক্রেট এন্ড্রে কারসন সাতবার নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন। তিনি ১ লাখ ১৬ হাজার ৮৭০টি ভোট পেয়ে রিপাবলিকান প্রার্থী এনজেলা গ্রেবস্কিকে হারান। গ্রেবস্কি পেয়েছেন ৫৩ হাজার ৪৮৭ ভোট।
মেশিগানে ১ লাখ ৯৬ হাজার ৬০১ ভোটে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট পার্টির রাশিদা ত্লাইব। তিনি রিপাবলিকান প্রার্থী স্টিভেন ইলিয়টকে পরাজিত করেছেন। ইলিয়ট ৭২ হাজার ৮৮৯টি ভোট পেয়েছেন।
মিনেসটো থেকে মুসলিম হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছে ডেমোক্রেট প্রার্থী ইলহাম উমর। তিনি দুই লাখ ১৪ হাজার ২১৭ ভোটে রিপাবলিকান প্রার্থী সিসলি ডেবিসকে পরাজিত করেন। ডেবিস পান মাত্র ৭০ হাজার ৬৯৮টি ভোট।
জেটপেক এবং সিএআইর জানিয়েছিল, ১৪৬ জন আমেরিকান মুসলিম প্রার্থী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।