ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গ্রিসে আটটি শক্তিশালী ড্রোন মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ২৭ নভেম্বর ২০২২
গ্রিসে আটটি শক্তিশালী ড্রোন মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
ফাইল ফটো

ইউরোপের দেশ গ্রিসে এমকিউ-৯ র‌্যাপার নামের আটটি শক্তিশালী ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

রোববার পেন্টাগনের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।

বার্তা সংস্থাটি জানায়, গ্রিসের লারিসা বিমান ঘাঁটিতে ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে বলে আনাদুলু এজেন্সি জানতে পেরেছে। গত ১২ নভেম্বর ড্রোনগুলোসহ তাদের পরিচালনাকারী ব্যক্তিদের আসার পর গ্রিসের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

Advertisement

গত ১ নভেম্বর দ্য ইউএস ইউরোপীয়ান কমান্ড (ইইউওএম) এবং দ্য গ্রিক আরমির দ্য ইউএস-গ্রিস সমন্বয় প্রতিরক্ষা সহযোগিতার চুক্তির আওতায় ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে।

গ্রিক সামরিক বাহিনী জানায়, জোটের শক্তির সঙ্গে সহযোগিতা উন্নতির চেষ্টার অংশ হিসেবে ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে। ড্রোনগুলো ন্যাটোর আন্তঃক্রিয়াশীলতা ও প্রতিরোধে অবদান রাখবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!