ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ঊর্ধ্বমুখী, নতুন তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৭, ২৯ নভেম্বর ২০২২
ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ঊর্ধ্বমুখী, নতুন তথ্য প্রকাশ
মাহসা আমিনি- ফাইল ফটো

নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু ঘিরে ইরানজুড়ে হিজাববিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এবার নতুন নিহতের সংখ্যা প্রকাশ করেছে স্বয়ং দেশটির এক গুরুত্বপূর্ণ বাহিনী।

মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল মহাকাশ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিরালি হাজিজাদেহের বরাতে এএফপি জানায়, মাহসা আমিনি মৃত্যুর প্রতিবাদে গত সেপ্টেম্বরের মাঝ থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

মেহেরকে বলেন, এ তরুণীর মৃত্যুতে দেশের প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কাছে সর্বশেষ পরিসংখ্যান না থাকলেও আমি মনে করি এ ঘটনায় সম্ভবত শিশুসহ ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হন। বিক্ষোভ-সহিংসতায় নিহতদের মধ্যে ইরানের কয়েক ডজন পুলিশ, সেনা এবং মিলিশিয়া গোষ্ঠীর সদস্যও রয়েছেন।

Advertisement

অসলো-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) প্রকাশিত ইরানে বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের পরিসংখ্যান আর দেশটির সরকারের পরিসংখ্যান প্রায় কাছাকাছি।

বিক্ষোভে সহিংসতা চালানোর দায়ে অর্ধডজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ইরানের আদালত। এছাড়া বিক্ষোভে অংশ নেয়ায় হাজার হাজার মানুষকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!