ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার ইচ্ছার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঙ্কার জেলেনস্কির 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৯, ১ ডিসেম্বর ২০২২
রাশিয়ার ইচ্ছার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঙ্কার জেলেনস্কির 
ফাইল ফটো

রাশিয়ার ইচ্ছার বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নেয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

জেলেনস্কি বলেন, আমরা দখলদারদের মনোভাব বিশ্লেষণ করছি এবং পাল্টা ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমনকি আমরা এখনকার সময়ের চেয়ে শক্তিশালী ব্যবস্থা নেব।

ডোনেস্ক, লুহানস্ক, খারকিভ, জাপোরিঝজিয়া ও খেরসন অঞ্চলগুলোসহ ক্রিমিয়া ও অঞ্চলের সস্মুখভাগের অবস্থান আমাদের প্রধান লক্ষ্য। আমরা সেনাবাহিনীকে নতুন অস্ত্র ও গোলাবারুদ দিতে দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছি।

Advertisement

এ সময় কিয়েভসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলের ৬০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কথা পুনর্ব্যক্ত করেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আমি আলাদাভাবে জ্বালানি ও যোগাযোগ বিষয়ে সভা করেছি।  আমরা এরইমধ্যে আমাদের ব্যবস্থাকে প্রতিরোধ করতে ফলাফল সংগ্রহ করেছি। আমরা নতুন সমাধানের প্রস্তুতি নিচ্ছি।

এ সময় ইউক্রেনের বাজেটের ৩৭২.৬ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ায় কানাডাকে ধন্যবাদ জানান জেলেনস্কি। একইসঙ্গে ১৯৩০ সালের শুরুতে হলোডোমর দুর্ভিক্ষকে ইউক্রেনীয় জনগণের জন্য গণহত্যার স্বীকৃতি দেওয়ায় জার্মানকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সময় আকাশ প্রতিরক্ষা পাঠানোর জন্য জার্মানির কাছে অনুরোধ করেন জেলেনস্কি।

হলোডোমর দুর্ভিক্ষ ইউক্রেনের ইতিহাসেব সবচেয়ে কষ্টকর একটি অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। সোভেয়ত ইউনিয়নের শাসক জোসেফ স্টালিনের নীতির কারণে সৃষ্ট ঐ দুর্ভিক্ষে ১৯৩২ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত অন্তত ৩৯ লাখ মানুষের মৃত্যু হয়।

১৯২৮ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন কৃষিখাতের সমন্বিত নীতি বাস্তবায়ন করে যাতে, সমন্বিত নিয়ন্ত্রণ ও রাষ্ট্র নিয়ন্ত্রিত খামার জমি এবং শ্রমিককে একীভূত করা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!