ভূমিধসে চাপা পড়লো চলন্ত বাস, নিহত ৩৪
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি চলন্ত বাসের ওপর ঢাল থেকে কাদামাটি ধসে পড়ার ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে।
সোমবার (৫ ডিসেম্বর) দেশটির রিসারালদা প্রদেশের পুয়েলবো রিকোয় এই দুর্ঘটনাটি ঘটে বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে।
হতাহতের ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
.png)
প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি ২৫ জন যাত্রী নিয়ে কলি নগরী থেকে রওনা দিয়েছিল।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ওই বাস চালকের বুদ্ধিমত্তায় ভূমিধসের ঘটনায় আরো বড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে। আন্দ্রেস ইবারগুয়েন বেতার কেন্দ্র লোরো স্টেরিও বলেন, ‘ভূমিধসের সময় বাসের চালক কিছুটা পিছনে সরে আসে ও এতে বড় দুর্ঘটনা এড়ানো যায়।’
আরো পড়ুন>> মহড়ার জবাবে শতাধিক কামানের গোলা ছুড়লো উত্তর কোরিয়া
চলতি বছর অস্বাভাবিক বৃষ্টিপাত দেখছে কলম্বিয়া। গত আগস্টে শুরু হওয়া এবারের বর্ষা মৌসুম দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। বৃষ্টি-বন্যার জেরে এ বছর প্রাণ গেছে ২১৬ জনের। গৃহহীন হয়েছে ৫ লাখ ৩৮ হাজার মানুষ।
সূত্র: এবিসি নিউজ