ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দোনেস্কে ইউক্রেনের হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৪, ৬ ডিসেম্বর ২০২২
দোনেস্কে ইউক্রেনের হামলায় নিহত ৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার অন্তর্ভুক্ত করা ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলায় ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন।

দোনেস্কে রাশিয়ার নিয়োগকৃত মেয়র মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফ্রান্সের বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

Advertisement

দোনেস্ক শহরে রাশিয়ার নিয়োগ করা প্রধান কর্মকর্তা এলেক্সি কুলেমজিন সোশ্যাল মিডিয়ায় জানান, প্রাথমিক তথ্যানুযায়ী ইউক্রেনের সেনাদের হামলায় ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন।

হামলায় কতজন আহত হয়েছেন তা এখনো নির্ধারণ করা যায়নি বলে জানান এলেক্সি।

সূত্র-এনডিটিভি। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!