ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মানদৌস’, ১৬ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৫, ৯ ডিসেম্বর ২০২২
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মানদৌস’, ১৬ ফ্লাইট বাতিল
প্রতীকী ছবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মানদৌস’। এরই মধ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘণ্টায় ৮৫ কিলোমিটার গতিতে ঝড়ের বাতাস বইবে। ঝড়টি মধ্যরাতে চেন্নাইয়ের উপকূল অতিক্রম করবে। তাই চেন্নাইনের ১৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় আসার কারণে আবহাওয়া বিবেচনায় বিমানবন্দরেরর ১৬টি ফ্লাইট বাতিলা করা হয়েছে। এর মধ্যে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। তাই নিজেদের সম্পর্কিত বিমানে খোঁজ নিতে যাত্রীদের অনুরোধ করা হয়েছে।

Advertisement

ঘূণিঝড়টির গতি কিছুটা কমলেও চেন্নাইয়ের তিনটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্যের ১২টি জেলার স্কুল ও কলেজ বন্ধ করা হয়েছে। 

ঘূর্ণিঝড়ের কারণে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। প্রতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। আর মাঝরাতে চেন্নাই উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানবে। এ ঘূর্ণিঝড়কে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!