শুক্রবার (১১ নভেম্বর) থেকে স্থানীয় ফায়ার সার্ভিস দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান শুরু করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, এরইমধ্যে ঘড়বাড়ির ধ্বংসস্তুপ সরিয়ে পুনর্নিমাণের কাজ শুরু হয়েছে। উপড়ে যাওয়া গাছপালা সরিয়ে যান চলাচল সচল করা হয়েছে। দুর্যোগ কবলিতদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে রাজ্য প্রশাসন।
.png)
আরো পড়ুন>> ‘নজরদারি’ করতে বিশ্বের ২১ দেশে গোপন থানা খুলেছে চীন!
এছাড়া বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনে কাজ করছে ২২ হাজার লাইনম্যান। এরই মধ্যে ৯০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে মিয়ামির পূর্বাঞ্চলে আছড়ে পড়ে ক্যাটাগরি ওয়ানের ঘূর্ণিঝড়টি। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। গতিপথে থাকা ঘরবাড়ি-স্থাপনা তছনছ করে দিয়েছে ঝড়টি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও হয়েছে অনেক।