ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা, সাবেক পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ১০ ডিসেম্বর ২০২২
কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা, সাবেক পুলিশ কর্মকর্তার কারাদণ্ড
জে. আলেকজান্ডার ক্যাঙ্গ - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে আলোচিত কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

শুক্রবার (৯ ডিসেম্বর) মিনিয়াপলিসের হেনেপিন কাউন্টি ডিস্ট্রিক্ট আদালত সাবেক পুলিশ কর্মকর্তা জে. আলেকজান্ডার ক্যাঙ্গকে এ সাজা দেন।

বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে জানানো হয়, সাজা ঘোষণার সময় তিনি ওহাইওর একটি কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

২০২০ সালের মে-তে মিনিয়াপলিসের একটি দোকানের সামনে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর ফ্লয়েডের (৪৮) ঘাড়ে আরেক পুলিশ কর্মকর্তা হাঁটু গেড়ে বসে থাকার পর তার মৃত্যু হলে প্রথমে যুক্তরাষ্ট্রজুড়ে পরে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। পরবর্তীতে এই প্রতিবাদের নাম দেয়া হয় - 'ব্ল্যাক লাইভস ম্যাটার্স' আন্দোলন।

আরো পড়ুন>> মানবসভ্যতা ধ্বংসের কারণ হতে পারে এই আগ্নেয়গিরি!

ফ্লয়েডকে হত্যার ৯ মিনিটের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ২০২০ এর ২৫ মে মিনিয়াপলিসের মুদির দোকানে যে চার জন পুলিশ কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল তাদের একজন ছিলেন আলেকজান্ডার ক্যাঙ্গ। সিগারেট কিনতে ২০ ডলারের একটি জাল নোট ব্যবহার করেছেন, এমন সন্দেহে ফ্লয়েডকে তারা হেফাজতে নেওয়ার চেষ্টা করেছিলেন।

ধস্তাধস্তির সময় দলটিতে থাকা জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন হ্যান্ডকাফ পরানো ফ্লয়েডকে রাস্তায় ফেলে তার ঘাড়ে হাঁটু গেড়ে ৯ মিনিটেরও বেশি বসে থাকার পর ফ্লয়েডের মৃত্যু হয়।

নরহত্যায় সহায়তা ও উৎসাহিত করার অভিযোগে অক্টোবরে দোষী সাব্যস্ত হয়েছিলেন ক্যাঙ্গ (২৯) । এবার ওই মামলায় শাস্তি পেলেন তিনি।

আরো পড়ুন>> ভারতে চলতি বছরে বজ্রপাতে ৯০৭ জনের মৃত্যু

এর আগে ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে ফেডারেল আদালতে দুটি মামলার রায়ে আড়াই বছর ও সাড়ে তিন বছরের কারাদণ্ড পেয়েছিলেন তিনি। ওহাইওর কারাগারে এখন একসঙ্গে এসব দণ্ড ভোগ করছেন তিনি।

ক্যাঙ্গ ও সহকর্মী কর্মকর্তা টমাস লেইন ফ্লয়েডকে নিরস্ত করতে শভিনকে সাহায্য করেছিলেন, তাদের সঙ্গে থাকা আরেক কর্মকর্তা তোউ থাও পাশে দাঁড়িয়ে থাকলেও তাদের সঙ্গে যোগ দেননি।

ক্যাঙ্গের সাজা ফ্লয়েডের পরিবারকে ন্যায়বিচার পাওয়ার অনুভূতি দেবে বলে এক বিবৃতিতে মন্তব্য করেছেন নাগরিক অধিকার আইনজীবী বেন ক্রাম্প।

আরো পড়ুন>> ৩ দিন ধরে ৪০০ ফুট গভীর কূপে আটকে আছে শিশু

মিনিসোটা অঙ্গরাজ্যের আদালতে বিচারে দোষী সাব্যস্ত শভিনের সাড়ে ২২ বছরের কারাদণ্ড হয়। পাশাপাশি একই হত্যাকাণ্ডের ঘটনায় ফেডারেল আদালত তাকে ২১ বছরের কারাদণ্ড দেয়। এসব কারাদণ্ড এখন ভোগ করছেন শভিন। 

নাগরিক অধিকার থেকে ফ্লয়েডকে বঞ্চিত করার দায়ে শভিনের সঙ্গে থাকা অন্য তিন কর্মকর্তার প্রত্যেককে জুলাইয়ে আড়াই বছর থেকে সাড়ে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!