বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিউইয়র্ক থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হওয়া হাকিম জেফরিস ডেমোক্র্যাটিক পার্টির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে সর্বোচ্চ নেতার পদে আসীন হয়েছেন।
বুধবার (৩০ নভেম্বর) সবার সম্মতিতে তাকে দলীয় নেতা নির্বাচিত করা হয়।
.png)
জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের ১১৮তম কংগ্রেসে দায়িত্ব গ্রহণ করবেন ৫২ বছর বয়সী এই নেতা। তবে তিনি হবেন সংখ্যালঘু দলের নেতা।
চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সংসদের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকান পার্টির কাছে সংখ্যাগরিষ্ঠতা হারায় ডেমোক্র্যাটিক পার্টি। নির্বাচন শেষে পার্টির প্রধান নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ন্যান্সি পেলোসি। এরপর নতুন নেতা হিসেবে হাকিম জেফরিসের নাম শোনা যায়।
আরো পড়ুন>> বিমানবন্দরে উদ্ধার চার কেজি ওজনের বিশালাকার স্বর্ণের চেইন
দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের হাতে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব তুলে দেওয়ার জন্য জ্যেষ্ঠ নেতাদের ওপর চাপ ছিল। তার অংশ হিসেবে ন্যান্সি পেলোসি ছাড়াও মেজোরিটি লিডার স্টেনি হোয়ার এবং মেজোরিটি হুইপ জেমস ক্লাইবার্নও সরে দাঁড়িয়েছেন।
তাদের স্থলে এসেছেন ক্যালিফোর্নিয়ার পিট আগুইলার ও ম্যাসাচুসেটসের ক্যাথরিন ক্লার্ক।
দলীয় প্রধানের পদ থেকে ন্যান্সি পেলোসির পদত্যাগ এবং হাকিম জেফরিস নেতা হওয়ার মাধ্যমে ডেমোক্র্যাটিক পার্টির ১৯৮০-এর দশকে আসা নেতৃবৃন্দের যুগের অবসান হয়েছে।
সূত্র: রয়টার্স