ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে থানায় রকেট লঞ্চার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৪, ১০ ডিসেম্বর ২০২২
ভারতে থানায় রকেট লঞ্চার হামলা
ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাব রাজ্যে একটি থানায় রকেট লঞ্চার দিয়ে হামলা চালানো হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টার দিকে অমৃতসর-ভাতিন্দা সড়কের পাশে সরহালি থানায় এই হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

এদিকে এই হামলায় বড় ধরনের কোনো ক্ষতি না হলেও এটিকে গুরুত্ব দিয়ে দেখছে পাঞ্জাব পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত একটি খলিস্তানি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। ওই সংগঠনের নাম শিখস ফর জাস্টিস।

Advertisement

পাঞ্জাবের এই সরহালি থানা পাক সীমান্ত লাগোয়া তরন জেলায় অবস্থিত। কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী হামলা চালিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। তবে এ হামলার সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কোনো যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখতে পুলিশ।

আরো পড়ুন>> জার্মান রাষ্ট্রদূতকে তলব করে ‘কড়া বার্তা’ দিল ইরান

রকেট হামলায় থানার শুধুমাত্র কাচের একটি দরজা ভেঙেছে। ইতি মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পাঞ্জাব পুলিশের শীর্ষ আধিকারিকরা। এই হামলায় থানার কাছে থাকা একটি সার্ভিস সেন্টারও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ৯ মে মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দপ্তরেও একইভাবে রকেট লঞ্চার দিয়ে গ্রেনেড হামলা করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!