৩ শিশুর মৃত্যুর খবর পড়তে গিয়ে যা হলো উপস্থাপিকার
লেকের তীব্র ঠান্ডা পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আর সেই খবর পড়তে গিয়ে আবেগপ্রবণ হন বিবিসির সংবাদ উপস্থাপিকা জোয়ানা গসলিং।
পুলিশ বলছে, ইংল্যান্ডের সোলিহুল এলাকার লেকে বরফের মতো ঠান্ডা পানিতে পড়ে মৃত শিশুদের বয়স যথাক্রমে ৮ বছর, ১০ ও ১১ বছর। তাছাড়া ছয় বছর বয়সী একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। লেকটিতে পড়ে যাওয়ার পরে চারজনের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
পুলিশ জানায়, লেকের মধ্যে আরো কেউ পড়েছে কিনা তা জানতে তল্লাশি চালানো হচ্ছে। কারণ সেখানে ছয়জন ছিল বলে প্রথমে খবর বের হয়।
.png)
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, এ মর্মান্তিক দুর্ঘটনার খবর লাইভে পড়ছিলেন বিবিসির সংবাদ উপস্থাপিকা জোয়ানা গসলিং। এ সময় তাকে খুবই মলিন লাগছিল। এক পর্যায়ে থেমে বলেন, আমি খুবই দুঃখিত। এটা অবশ্যই মর্মান্তিক সংবাদ। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলেও বর্ণনা করেছেন।
পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে ঠাণ্ডা পানিতে গিয়ে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন। যাদের পানি থেকে তুলে আনা হয় তাদের অ্যাম্বুলেন্সে লাইফ সাপোর্টে রাখা হয়। তাছাড়া হাসাপাতলে পৌঁছাতে পৌঁছাতে তাদের অবস্থার অবনতি হয়।
সোমবার সকালে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ জানায়, গতকাল বিকেলে সোলিহুলের ব্যবস মিল পার্কের লেকে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।