বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় মাটির সাত মিটার গভীর থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাত ১০টায় উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করে উদ্ধারকারী দল। পরে বৃহস্পতিবার সকালে ফের উদ্ধার কাজ শুরু হয়।
আরো পড়ুন>> ইচ্ছা করে করোনায় আক্রান্ত সংগীতশিল্পী!
.png)
এদিকে, ভূমিধসের ঘটনায় সপ্তম দিনের মতো চলছে উদ্ধার অভিযান। গত ১৬ ডিসেম্বর স্থানীয় সময় ভোরে সেলাঙ্গর রাজ্যের বাতাং কালির কাছে গোহটংয়ে ফাদারস অর্গানিক ফার্ম ক্যাম্পসাইটে ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় সেখানে মাটির নিচে চাপা পড়েন অন্তত ৯৪ জন। এখন পর্যন্ত তাদের মধ্যে ৬১ জনকে উদ্ধার করা হয়েছে।
সূত্র: গাল্ফ টাইমস