ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিলিন্ডার বিস্ফোরণে ধসে পড়ল দোতলা বাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৫, ১১ ডিসেম্বর ২০২২
সিলিন্ডার বিস্ফোরণে ধসে পড়ল দোতলা বাড়ি!
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোতলা একটি বাড়ি হুড়মুড়িয়ে ধসে পড়েছে। দুর্ঘটনায় ওই বাড়ির বাসিন্দা ৩০ বছর বয়সী একজন নারী গুরুতর আহত হয়েছেন। তার শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে।

শনিবার (১০ ডিসেম্বর) দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পরে শহরটির সূর্য নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়, বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির দোতলার দেয়াল এবং ছাদ হুড়মুড়িয়ে ধসে পড়ে। ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছিলেন ওই নারী। বিস্ফোরণের পর বাড়িটিতে আগুন ধরে যায়।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা। দমকলের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরো পড়ুন>> চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলো নাসার মহাকাশযান ওরিয়ন

পুলিশ জানিয়েছে, আহত নারীর নাম সুজাতা কাওয়ালে। ওই বাড়িতে তার পরিবারের অন্যান্য সদস্যও থাকতেন। কিন্তু আর কারো তেমন আঘাত লাগেনি। ধ্বংসস্তূপের মধ্যে থেকে নারীকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।

চিকিৎসকরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছিল। সেই আগুনে নারীর শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!