ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার দুটি সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৮, ৫ ডিসেম্বর ২০২২
রাশিয়ার দুটি সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ৩
ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক বাহিনীর দু’টি বিমানঘাঁটিতে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। ইউক্রেন সীমান্ত থেকে কয়েক’শ কিলোমিটার দূরে রাশিয়ার পৃথক দুই বিমানঘাঁটিতে বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের রিয়াজান শহরের কাছের একটি বিমানঘাঁটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও আরো ছয়জন আহত হয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে সারাতোভ অঞ্চলে এঙ্গেলস বিমান ঘাঁটিতে কমপক্ষে একটি বড় বিস্ফোরণ ঘটেছে। যেখানে আরো দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে। দূরপাল্লার রাশিয়ান কৌশলগত বোমারু বিমানগুলো এই বিমান ঘাঁটিতে অবস্থান করে বলে মনে করা হয়।

Advertisement

সারাতোভ শহরের বাসিন্দাদের সোশ্যাল-মিডিয়া পোস্টে সোমবার স্থানীয় সময় সকাল ৬ টায় এঙ্গেলস-২ বিমান ঘাঁটিতে একটি বড় বিস্ফোরণে দেখা যায়।

সারাতোভের গভর্নর রোমান বুসারগিন একটি বিবৃতি জারি করে স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন>> ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি সেমেরু

এদিকে সংবাদমাধ্যম বিবিসির রাশিয়ান সম্পাদক স্টিভেন রোজেনবার্গ বলেছেন, এই বিস্ফোরণের ঘটনাগুলো এমন একসময় ঘটলো যখন রাশিয়া ইউক্রেনের পাওয়ার গ্রিড এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। ফলে রাশিয়ার দুটি ভিন্ন সামরিক স্থানে দুটি বিস্ফোরণের পেছনে ইউক্রেন থাকতে পারে বলে জল্পনাকে উস্কে দেবে ৷

অন্যদিকে, গত সপ্তাহে স্যাটেলাইট ছবি প্রকাশের পর এই বিস্ফোরণ ঘটে। যে ছবিগুলোতে এঙ্গেলস বিমানঘাঁটিতে সামরিক বিমানের তৎপরতা দেখা যায়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুটি ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। দুটি বিস্ফোরণের বিষয়ে মন্তব্য করতে চাওয়া হলে, পেসকভ তার কাছে ঘটনার কারন সম্পর্কে তথ্য নেই এবং সেগুলি সম্পর্কে শুধুমাত্র মিডিয়া রিপোর্ট দেখেছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!