ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৯, ২৪ ডিসেম্বর ২০২২
ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ
ডোনাল্ড ট্রাম্প - ফাইল ছবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের তদন্ত কমিটি।

২০২১ সালের ৬ জানুয়ারিতে হওয়া ক্যাপিটল হিল দাঙ্গায় ট্রাম্পের উসকানির প্রমাণ পাওয়া গেছে বলে দাবি তদন্ত কমিটির।

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রতিবেদন জমা দিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের দাঙ্গা তদন্তে কংগ্রেসের গঠিত কমিটি। সেখানেই ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করা হয়েছে।

Advertisement

সেই সঙ্গে চরমপন্থী কোনো ব্যক্তি বা তার সমর্থকরা যেন নির্বাচনে প্রার্থী না হতে পারে, সেজন্য আইন সংস্কার করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে।

কংগ্রেসের এই প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট’ উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তিনি ডেমেক্রেটিক পার্টির রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

আরো পড়ুন>> অবতরণের সময় উল্টে গেলো বিমান, আহত ২

গত বৃহস্পতিবার প্রকাশিত ৮৪৫ পৃষ্ঠার বিশাল প্রতিবেদনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জনগণের ইচ্ছাকে ব্যর্থ ও গণতন্ত্রকে ধ্বংস করতে বহু ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সাংবিধানিক বাধ্যবাধকতাকে সম্মান দেখাননি। আইন পালনের পরিবর্তে তিনি নির্বাচনের ফল পাল্টে দেয়ার ষড়যন্ত্র করেন।

ডেমোক্রেটিক নেতৃত্বাধীন এই প্যানেলের সুপারিশ বিচার বিভাগ মানতে বাধ্য নয়। কিন্তু এই প্রথমবার কোনো কংগ্রেস কমিটি সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলার সুপারিশ করেছে। গত মাসে ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!