ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিক্ষোভ রূপ নিল সহিংসতায়, উত্তাল প্যারিস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ২৫ ডিসেম্বর ২০২২
বিক্ষোভ রূপ নিল সহিংসতায়, উত্তাল প্যারিস
ছবি: সংগৃহীত

কুর্দিশ সেন্টারে বন্দুক হামলায় তিনজন নিহতের পর প্যারিসে বিক্ষোভ করেন কুর্দিশরা। সেই বিক্ষোভ দ্বিতীয় দিনে গড়ানোর পর সহিসংতায় রূপ নিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সড়কে গাড়িগুলো উল্টিয়ে ফেলছেন বিক্ষোভকারীরা। অন্তত একটি গাড়িতে অগ্নি সন্ত্রাস করেছে কুর্দিশরা। দোকানের দরজায় ভাঙচুর করা হয়েছে এবং রিপাবলিকান চত্বরে ছোট করে আগ্নি সন্ত্রাস করা হয়েছে। ঐতিহাসিন এ চত্বরে আগেও শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে কুর্দিশরা। 

প্যারিসের পুলিশ প্রধান লাউর‌্যান্ট নানেজ বলেন, বিক্ষোভের মধ্যে হঠাৎ সহিংসতা হয়েছে। কিন্তু কেন এটি হয়েছে তা পরিষ্কারভাবে জানতে পারিনি।

Advertisement

সংবাদমাধ্যম চ্যানেল বিএফএম টিভিকে নানেজ জানান, সহিংসতার জন্য কিছু সংখ্যক বিক্ষোভকারী দায়ী। এখন পর্যন্ত আমরা ১১ জনকে গ্রেফতার করেছি। সহিসংতায় এখন পর্যন্ত ৩০ জন আহত হয়েছেন। 

রয়টার্স জানায়, পুলিশের পক্ষ থেকে টিয়ারগ্যাস ছোড়ার পর কিছু বিক্ষোভকারী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর লক্ষ্য করে প্রজেক্টাইল ছুড়েছে বিক্ষোভকারীরা। তারপর তারা রিপাবলিক চত্বর ছেড়ে চলে যায়।

শুক্রবার প্যারিসের ১০তম জেলার ব্যস্ততম স্থান কুর্দিশ সাংস্কৃতি কেন্দ্র এবং ক্যাফের কাছে বন্দুক হামলা চালায় এক বন্দুকধারী। এতে তিনজন নিহত হন। এ হামলায় তীব্র প্রতিক্রিয়া জানায় কুর্দিশ সম্প্রদায়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ফ্রান্স
লিংক সফলভাবে কপি হয়েছে!