ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৪৬ কেজি ওজন কমিয়ে পুরস্কৃত হলেন পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৫, ২৯ ডিসেম্বর ২০২২
৪৬ কেজি ওজন কমিয়ে পুরস্কৃত হলেন পুলিশ কর্মকর্তা
জিতেন্দ্র মনি - ফাইল ছবি

আট মাসে ৪৬ কেজি ওজন কমানোয় পুরস্কৃত হয়েছেন ভারতের দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। পুরস্কার পাওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম জিতেন্দ্র মনি। তিনি দিল্লি মেট্রো পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি)। তার ওজন ছিল ১৩০ কেজি। এখন তা কমে দাঁড়িয়েছে ৮৪ কেজি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মাত্রাতিরিক্ত ওজনের কারণে জিতেন্দ্র একাধিক স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মাত্রাতিরিক্ত কোলেস্টেরল প্রভৃতি সমস্যা তার স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল।

একপর্যায়ে জিতেন্দ্র তার ওজন কমানোর সিদ্ধান্ত নেন। এ জন্য তিনি তার জীবনযাত্রার অভ্যাসে আমূল পরিবর্তন আনেন।

Advertisement

জিতেন্দ্র প্রতিদিন ১৫ হাজার কদম হাঁটা শুরু করেন। পাশাপাশি তিনি স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করেন।

আরো পড়ুন>> বিরোধী নেতাকে গ্রেফতার, বিক্ষোভে উত্তাল বলিভিয়া

জিতেন্দ্র বলেন, ‘আমি রুটি, ভাতের মতো উচ্চ কার্বোহাইড্রেট খাবার থেকে সরে আসি। স্যুপ, সালাদ, ফলের মতো পুষ্টিকর বিকল্প খাবার খাওয়া শুরু করি।’

ওজন কমাতে একটি কঠোর ডায়েট অনুসরণ করেন জিতেন্দ্র। এতে মাত্র ৮ মাসে তার কোমরের ব্যাস ১২ ইঞ্চি কমে যায়। তিনি তার কোলেস্টেরলের মাত্রাও অনেকটা কমিয়ে আনতে সক্ষম হন।

জিতেন্দ্র বলেন, তিনি তার জীবনযাপন প্রণালিতে একটি বদলের সিদ্ধান্ত নেন। তিনি প্রতি মাসে চার দশমিক পাঁচ লাখ কদম হাঁটার লক্ষ্য ঠিক করেন। গত 8 মাসে তিনি ৩২ লাখের বেশি কদম হেঁটেছেন।

আরো পড়ুন>> গৃহযুদ্ধ হবে যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট হবেন ইলন মাস্ক!

জিতেন্দ্রের ওজন কমানোর ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা। ওজন কমানোর ক্ষেত্রে সাফল্য পাওয়ার পর হাজারো পুলিশের উপস্থিত এক অনুষ্ঠানে জিতেন্দ্রকে পুরস্কৃত করেন পুলিশ কমিশনার। জিতেন্দ্রকে পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রশংসাপত্র দেওয়া হয়।

ওজন কমানোর ক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য জিতেন্দ্র তার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদেরও কৃতিত্ব দিয়েছিলেন। কারণ, তারা তাকে ওজন কমাতে অনুপ্রাণিত করেছেন। ক্রমাগত সহায়তা ও সমর্থন দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!