ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মরুর দেশ সৌদি আরবে বন্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৭, ৪ জানুয়ারি ২০২৩
মরুর দেশ সৌদি আরবে বন্যা
ছবি: সংগৃহীত

ভারী বর্ষণের ফলে মরুর দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে আছে রাজধানী রিয়াদের উত্তর-পশ্চিমাঞ্চল।

গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে ভারী বৃষ্টি চলছে মক্কা-মদিনাসহ আরো কয়েকটি শহরে। দ্রুত বাড়তে থাকে পানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে মক্কায়। পানি উঠে বন্ধ হয়ে যায় আল ওতাইবির রাস্তাঘাট।

সামাজিক যোগাযোগমাধ্যমে উশাইকের শহরে একটি সেতুর নিচে পানির তোড়ের ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার পর্যন্ত বিরূপ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তাবুকসহ উঁচু অঞ্চলগুলোয় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

Advertisement

আরো পড়ুন>> ইরানে বাসিজ বাহিনীর কমান্ডারকে গুলি করে হত্যা

গেলো নভেম্বরে বন্যার কবলে পড়ে জেদ্দা। মৃত্যুও হয় দুজনের। ২০০৯ এর পর দেশটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নভেম্বরে। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়নকে দায়ী করা হয় সাম্প্রতিক দুর্যোগের জন্য।

সূত্র: মিডল ইস্ট আই

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!