ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বৃষ্টির সঙ্গে প্রবল তুষারপাত: ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎহীন বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪, ৭ জানুয়ারি ২০২৩
বৃষ্টির সঙ্গে প্রবল তুষারপাত: ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎহীন বহু মানুষ
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে নিম্নচাপের জেরে ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রবল তুষারপাত হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

গত বুধবার ঘটে যাওয়ার পর এখনো ৬০ হাজারেরও বেশি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। 

ঝড়ে বুধবার ১০হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তায় পানি জমে যায় এবং গাছ পড়ে যাওয়ার কারণে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

Advertisement

তবে, প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজি অ্যান্ড ই) জানিয়েছে, এরই মধ্যে তারা ৪ লাখ গ্রাহককে বিদ্যুৎপরিষেবা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু এখনো ৫৫ হাজার গ্রাহককে বিদ্যুৎপরিষেবা দেওয়া বাকি। 

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!