ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নথি উদ্ধারে কোণঠাসা বাইডেন, তদন্তের জন্য বিশেষ উপদেষ্টা নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৫, ১৩ জানুয়ারি ২০২৩
নথি উদ্ধারে কোণঠাসা বাইডেন, তদন্তের জন্য বিশেষ উপদেষ্টা নিয়োগ
জো বাইডেন - ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হওয়ার আগে তার ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধার তদন্তে বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এই অনুসন্ধান চালাবেন। তবে, বিচার বিভাগের সাবেক জ্যেষ্ঠ বিচারপতি রবার্ট হুর এই কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

উদ্ধারকৃত রাষ্ট্রীয় গোপন নথির ব্যাপারে প্রশাসন বিচার বিভাগকে সর্বোচ্চ সহযোগিতা করবে। বৃহস্পতিবার, এমনটা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

Advertisement

ডেলাওয়ারের উইলমিংটনে প্রেসিডেন্টের নিজ বাসভবনের গ্যারেজে মিলেছে এসব নথিপত্র। সেগুলো তিনি ভাইস প্রেসিডেন্ট থাকাকালের কাগজপত্র, এমনটা জানিয়েছে হোয়াইট হাউস। উদ্ধারের পরই সেগুলো বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন>> ইউক্রেনীয় সেনার বুক থেকে বের করা হলো অবিস্ফোরিত গ্রেনেড

যদিও তল্লাশি চালিয়ে রেহোবথ বিচের বাড়িতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। গত ২ নভেম্বরে প্রথমবার পেন বাইডেন সেন্টার থেকে কূটনীতি ও বৈশ্বিক সম্পর্ক বিষয়ক বেশকিছু নথিপত্র উদ্ধার হয়।

রয়টার্স’কে বাইডেনের এক আইনজীবী জানান, ‘ওয়াশিংটনের পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোম্যাসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্টে একটি তালাবদ্ধ আলমারি থেকে প্রায় ১০টি ফাইল পাওয়া যায় এবং আমরা সেগুলো জাতীয় আর্কাইভসে হস্তান্তর করেছি।’

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি তদন্তে সহযোগিতা করছেন।

আরো পড়ুন>> মালিতে সেনা সদস্যদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ১৪

এসব গোপন নথি আবিষ্কারকে প্রেসিডেন্ট বাইডেনের জন্য একটি রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতি বলে বলে অভিহিত করা হচ্ছে। কেননা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন নথি জব্দের তদন্ত পরিচালনার সময় এখন।

এর আগে, বাইডেন ট্রাম্পকে ‘সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছিলেন যখন এফবিআই গত আগস্টে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে ১১ সেট অতি গোপন নথি জব্দ করে।

বাইডেনের ব্যক্তিগত অফিস ও বাড়ি থেকে গোপন নথি উদ্ধার তদন্তে পরামর্শকের দায়িত্ব পাওয়া হুর বলেছেন তিনি ‘ন্যায্য ও নিরপেক্ষতার’ সঙ্গে বিষয়টি তদন্ত করবেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!